পাতা চা না গুঁড়ো চা, কোনটি খাওয়া ভাল?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
চা পাতা
শীতের সকালে গরম চা ছাড়া দিনটাই শুরু করা কঠিন অনেকের পক্ষে। শুধু সকালে নয়, অনেকেই দিনে একাধিক বার চা পান করেন। আর এই চা যদি গুণেমানে ভাল না হয়, তবে মেজাজ বিগড়ে যাওয়া অস্বাভাবিক নয়। কে কোন ধরনের চা খাবেন, তা একেবারেই নিজস্ব রুচির বিষয়। কেউ পাতা চা খান, কারও পছন্দ গুঁড়ো চা। কিন্তু জানেন কি শুধু স্বাদ নয়, স্বাস্থ্যগুণেও তফাত রয়েছে এই দু’ধরনের চায়ে?
বিশেষজ্ঞরা বলছেন, চা প্রক্রিয়াকরণের উপর তার গুণগত মান অনেকটাই নির্ভর করে। গুঁড়ো চা-কে ‘সিটিসি’ চা-ও বলা হয়। ইংরেজিতে এর অর্থ ‘ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল’। বাগান থেকে চা পাতা তোলার পরে যন্ত্রের মাধ্যমে পাতা শুকিয়ে গুঁড়ো করা হয়। এই চা প্রস্তুত করতে খুব কম সময় লাগে। স্বাদও কিছুটা কড়া। অন্য দিকে, পাতা চা প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে। বাগান থেকে পাতা তোলার পরে পাতন প্রক্রিয়ায় সেই পাতার বেশ কিছু উপাদান বাদ দেওয়া হয়। এর পরে এগুলি শুকিয়ে নেওয়া হয়। প্রয়োজনে কিছুটা সেঁকেও নেওয়া হতে পারে।
পাতা চায়ে ক্যাটেকিন, আইসোফ্লাভিন, পলিফেনলের মতো একাধিক যৌগ থাকে। কিন্তু গুঁড়ো চায়ে ক্যাটেকিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ পাতা চায়ের মতোই। কিন্তু পাতা চায়ে অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রা গুঁড়ো চায়ের চেয়ে অনেক বেশি। শরীরকে দূষণমুক্ত করতে বেশি কার্যকর পাতা চা। পাতা চা হদ্রোগের আশঙ্কা কমায়। গুঁড়ো চায়ের এমন কোনও গুণ নেই।
পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। ফলে পাতা চায়ের তুলনায় গুঁড়ো চা খুব অল্প হলেও স্নায়ুকে বেশি উত্তেজিত করে। গুঁড়ো চা বেশি খেলে ঘুমের সমস্যা হতে পারে। তা ছাড়া গুঁড়ো চা খেলে অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। পাতা চা খেলে তার আশঙ্কা কম। তবে প্রত্যেকের শরীর আলাদা। তাই সবার দেহে দু’ধরনের চায়ের প্রভাব একই না-ও হতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








